ভারতে বৈধতা পেলো ভার্চ্যুয়াল মুদ্রা

৫ মার্চ, ২০২০ ১৮:৪৯  
প্রায় দুই বছর পর ভার্চুয়াল মুদ্রার বৈধতা দিলো ভারত। এর আগে ২০১৮ সালে ক্রিপ্টোকারেন্সি কেনা, বেচা ও ব্যবসায় নিষিদ্ধ করেছিলো দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে বুধবার ভারতীয় সুপ্রিম কোর্ট সে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দিয়েছেন। আদেশে ওই নির্দেশনাকে ‘বেআইনি’ বলেও মত দিয়েছেন আদালত। আদালতের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে টুইট করেছেন ভারতে প্রচলিত ভার্চুয়াল মুদ্রা জেব পে’র সিএমও বিক্রম এবং ওয়াজির এক্স এর সিএমও নিশ্চল সত্য।